Dhaka ০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে বিএনপির জুলাই অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা সাঘাটা উন্নয়ন সংস্থার মানবিক কাজে পাশে থাকার আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের রাষ্ট্রপতি নির্বাচন: তফসিল প্রকাশ, ২০ আগস্ট ভোটগ্রহণ সুন্দরগঞ্জে নিখোঁজের পরদিন পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ গাইবান্ধায় নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নতুন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চমক টিভির পরিচালকদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ভূতুড়ে বিদ্যুৎ বিল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ইরানের কড়া হুঁশিয়ারি: হামলা হলে রক্ষা পাবে না উপসাগরীয় জ্বালানি স্থাপনা ঢাকা থেকে অনুসরণ করে নওগাঁয় ১৪ ভরি স্বর্ণ ছিনতাই, চক্রের মূল সদস্য গ্রেপ্তার গাইবান্ধায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন 

ইরানের কড়া হুঁশিয়ারি: হামলা হলে রক্ষা পাবে না উপসাগরীয় জ্বালানি স্থাপনা

  • Reporter Name
  • Update Time : ০২:৫০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১০ Time View

ডেস্ক রিপোর্টঃ মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের উত্তেজনা। যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর নতুন করে হামলা চালায়, তাহলে পারস্য উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ও মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানো হবে—এমন কড়া সতর্কবার্তা দিয়েছে তেহরান।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলার হুমকি দেওয়ার পর ইরান দ্রুত কূটনৈতিক তৎপরতা শুরু করে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সৌদি আরব, কাতার, তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথা বলেন।

ইরানের বার্তা ছিল স্পষ্ট—তাদের ভূখণ্ডে হামলা হলে উপসাগরীয় আরব দেশগুলোর জ্বালানি অবকাঠামো এবং ওই অঞ্চলে থাকা মার্কিন সম্পদও পাল্টা হামলার লক্ষ্যবস্তু হতে পারে। একই সঙ্গে আরাকচি বলেন, সংঘাত নয়, কূটনৈতিক সমাধানই পুরো অঞ্চলের জন্য সবচেয়ে নিরাপদ পথ।

এরপর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের সঙ্গে কথা বলে সামরিক পদক্ষেপ থেকে সরে এসে আলোচনায় ফেরার আহ্বান জানান। কাতার, ওমান ও সৌদি আরবও ওয়াশিংটনকে নতুন সংঘাত এড়িয়ে তেহরানের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর অনুরোধ জানায়। তাদের সতর্কবার্তা ছিল, নতুন হামলা শুরু হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়তে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোবিন্দগঞ্জে বিএনপির জুলাই অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা

ইরানের কড়া হুঁশিয়ারি: হামলা হলে রক্ষা পাবে না উপসাগরীয় জ্বালানি স্থাপনা

Update Time : ০২:৫০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬