
খুলনা নগরে গুলি করে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে নগরের দৌলতপুরের কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনার তথ্য দিয়েছে পুলিশ।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে বলেন, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাশিদুল আনাম রাশু (৩০) দৌলতপুর কেডিএ কল্পতরু মার্কেটে মার্কেটে তার ইট, বালু ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থান করছিলেন।
তখন সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে। একটি গুলি তার মাথার পেছনে বিদ্ধ হয়। তাৎক্ষণিকভাবে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথ তার মৃত্যু হয়। তিনি দৌলতপুরের দেয়ানা এলাকার বাসিন্দা শরীফুল আনামের ছেলে।
রাশু দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে তিনি যুবদলের সঙ্গে যুক্ত হন। তবে কোনো পদে ছিলেন কি না প্রাথমিকভাবে তা জানা যায়নি।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
যে যায়গায় ঘটনাটি ঘটে তার পাশেই ফায়ার সার্ভিসের অফিস রয়েছে। এর বিপরীত পাশেই খুলনা কৃষি কলেজ। সেখানে তেলের মিল ও প্রায় দশটি দোকান রয়েছে।
ঘটনার সময় আশপাশে লোকজন ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
শুভ্র শচীন, খুলনা
১৬.৩.২০২৬
০১৭৪৮১৫৭১৫৭

খুলনা প্রতিনিধি 







