Dhaka ০৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

গাইবান্ধায় জাগপা’র বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৭:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ১৭৩ Time View

সংবাদদাতাঃ পলাতক ফ্যাসিস্ট হাসিনাকে ভারতে আশ্রয় দেয়ার প্রতিবাদে ও তাকে ফেরতের দাবিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ঘোষিত আগামী ৬ আগস্ট ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফলের লক্ষে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ জুলাই) বিকেলে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে শহরের বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ শেষে চৌধুরী মার্কেটের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা’র) গাইবান্ধা জেলা শাখার সভাপতি,জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) প্রেসিডিয়াম সদস্য শামিম আকতার পাইলট
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক,রওশন আলম আকন্দ।
এসময় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা’র)গাইবান্ধা জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভায় নেতৃবৃন্দরা বলেন,ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় প্রদান, সীমান্তে হত্যা, ভূমি দখল, অবৈধ পুশ-ইন, পানির ন্যায্য হিস্যা না দেয়া, দেশের অভ্যন্তরীণ বিষয় ও নির্বাচনে হস্তক্ষেপসহ সব বিষয়ে ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে। জুলাই, পিলখানা, শাপলা, মোদী বিরোধী আন্দোলন এবং লগি-বৈঠা গণহত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে। গুম, খুন, হামলা, মামলা, লুটেরা, অর্থপাচারকারী আওয়ামী লীগ-এর বিচার করতে হবে।
গণহত্যাকারি ফ্যাসিস্ট হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় ১ বছর ভারতে আশ্রয় দেয়ার প্রতিবাদে এবং হাসিনাকে ফেরত দেয়ার দাবিতে ৬ আগস্ট ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করতে নেতৃবৃন্দ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

গাইবান্ধায় জাগপা’র বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ

Update Time : ০৭:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫