Dhaka ০২:১৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’ বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩ নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত-৩, আহত-২৫, কারফিউ জারি খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

গাইবান্ধায় শালিসী বৈঠকে পিঁটুনিতে ইউপি সদস্যের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • ২৮৬ Time View

প্রতিনিধি, গাইবান্ধা
গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মিটাতে গিয়ে শালিসী বৈঠকে কাঠের তৈরি বসার পিঁড়ির আঘাতে আব্দুল জব্বার (৬৫) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে এই ঘটনাটি ঘটে। নিহত ইউপি সদস্য সদর উপজেলার বোয়ালী ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য। তার বাড়ি নশরৎপুর গ্রামে। তিনি মৃত খেজের উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের বাসিন্দা ময়নুল ইসলামের সঙ্গে সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের ফুলবাড়ি হাজিপাড়া গ্রামের আছর আলীর মেয়ে রোজিনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে জীবিকার তাগিদে ময়নুল মালদ্বীপে অবস্থান করছেন। দাম্পত্য জীবনে তাদের বনিবনা হচ্ছিল না।
সাংসারিক নানা বিষয় নিয়ে কলহের জেরে গতকাল (শুক্রবার) বাড়ি থেকে বিয়ের মালামালসহ বাবার বাড়ি যাওয়ার প্রস্তুতি নেন রোজিনা। বিষয়টা সমাধানের জন্য দুপুর ১২টার দিকে ওই বাড়িতে যান রোজিনার নিকট আত্মীয় স্থানীয় ইউপি সদস্য আব্দুল জব্বার।
এ সময় দুই পক্ষের বাকবিতণ্ডার এক পর্যায়ে ময়নুলের মা জোবেদা বেগম ও বোন মঞ্জুরানী কাঠের তৈরি বসার পিঁড়ি দিয়ে আব্দুল জব্বারকে আঘাত করে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে দুপুর ১টা ১০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে উপস্থিত ইউপি সদস্যের নাতি জাহিদ জানান, পিঁড়ি দিয়ে নানার বুকে ও পিঠে আঘাত করে সাগর। এমনকি ঘরে বন্দি করে বাড়িতে থাকা ওয়ারিশ তার স্ত্রী আর মেয়েও মারধর করে নানাকে। নানার হত্যাকারীদের বিচার চাই।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুল ইসলাম তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারসহ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’

গাইবান্ধায় শালিসী বৈঠকে পিঁটুনিতে ইউপি সদস্যের মৃত্যু

Update Time : ০৯:৪৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫