
স্টাফ রিপোর্টার: গাইবান্ধায় মেয়েকে বিয়াম স্কুলে পৌঁছে দেওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ইসলামিক ফাউন্ডেশন গাইবান্ধা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিরাজুল ইসলাম। আজ সকালে সংঘটিত এই দুর্ঘটনায় তিনি এবং তাঁর মেয়ে দুজনেই আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

Reporter Name 



















