Dhaka ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

গোবিন্দগঞ্জে এবার জামাই-শাশুড়ি আটক হলো পাঁচ কেজি গাঁজাসহ

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৯:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ১৫৭ Time View

গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে এবার অভিনব কায়দায় পাচারের সময় প্রায় পাঁচ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে জামাই-শাশুড়িকে। অভিনব কায়দায় মোটর বাইকের তেলের ট্যাংকের নিচের অংশে লুকিয়ে নিয়ে যাওয়ার সময় গোবিন্দগঞ্জ থানার পুলিশের হাতে আটক হওয়া এই জামাই ফারুক হোসেন ও শাশুড়ি নাসিমা বেগম কুড়িগ্রামের বাসিন্দা।
গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ জুন) বেলা ১২টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে এসআই সেলিম রেজা, এসআই মমিনুল ইসলাম, এএসআই আলমগীর কবিরের নেতৃত্বে একদল পুলিশ শহরে অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা-রংপুর মহাসড়ক থেকে একটি মোটর সাইকেলের তেলের ট্যাংকের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা প্রায় পাঁচ কেজি গাঁজা সহ ওই জামাই-শাশুড়িকে আটক করা হয়।
আটকরা হলো কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা মাস্টারটারি গ্রামের বজলার রহমানের পুত্র ফারুক হোসেন (২৯) এবং একই উপজেলার নাখারগঞ্জ গ্রামের শফিক মিয়ার স্ত্রী নাসিমা বেগম (৪২)। তারা সম্পর্কে জামাই-শাশুড়ি বলে জানিয়েছেন পুলিশকে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

গোবিন্দগঞ্জে এবার জামাই-শাশুড়ি আটক হলো পাঁচ কেজি গাঁজাসহ

Update Time : ০৭:৫৯:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫