Dhaka ১২:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে বিদ্যুতের প্রিপেইড মিটার ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্যই এই লংমার্চ: পলাশবাড়ীতে ডা. শফিকুর রহমান  ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সওজ প্রকৌশলী নিহত গোবিন্দগঞ্জে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন উদ্বোধন করলেন ধর্ম প্রতিমন্ত্রী প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে ফ্রেন্ডশিপের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সাদুল্লাপুর শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে হারুন চেয়ারম্যান, শহিদুল সেক্রেটারি নির্বাচিত রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার অবৈধভাবে রাসায়নিক সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা আমেরিকায় গ্রিন কার্ডের নিয়মে বড় পরিবর্তন: চাকরি থাকলেও যাচাই হবে সামগ্রিক আর্থিক অবস্থা

গোবিন্দগঞ্জে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন উদ্বোধন করলেন ধর্ম প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং পারগয়ড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তালুককানুপুর ও গুমানীগঞ্জ ইউনিয়নে পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবন ও নির্মাণকাজের উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, “একসময় গাছতলায় বসেও শিক্ষার পরিবেশ তৈরি করা যেত, কিন্তু বর্তমান যুগে আর তা সম্ভব নয়। বৈশ্বিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য। প্রাথমিক শিক্ষাই হলো একটি জাতির মূল ভিত্তি বা ফাউন্ডেশন। বহুতল ভবনের শক্ত ভিত্তির ওপর যেমন পরবর্তী তলাগুলো দাঁড়িয়ে থাকে, তেমনি একটি শিক্ষিত জাতি গঠনে প্রাথমিক শিক্ষাই ভিত গড়ে দেয়। তাই মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে আধুনিক অবকাঠামোর বিকল্প নেই।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইবনে মাসুদ রানা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, সদস্যসচিব রেজানুল হাবিব রফিক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহুরুল হক জাহিদ, উপজেলা বিএনপির চলতি দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, বিশিষ্ট ঠিকাদার রফিকুল ইসলাম রফিক, পারগয়ড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফা বেগম এবং সমসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলম সরকার প্রমুখ।

উল্লেখ্য, সমসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ৫৯ লাখ ৩৮ হাজার ৮৯৫ টাকা ব্যয়ে চারতলা ভিতবিশিষ্ট দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছে। অন্যদিকে, পারগয়ড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ৩৮ লাখ ৭২৩ টাকা ব্যয়ে চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণকাজ চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে বিদ্যুতের প্রিপেইড মিটার

গোবিন্দগঞ্জে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন উদ্বোধন করলেন ধর্ম প্রতিমন্ত্রী

Update Time : ০৯:৪৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬