Dhaka ১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলন: গোবিন্দগঞ্জে নিহত তৌফিকের দাফন সম্পন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা সুন্দরগঞ্জে জমি দখলে নিতে বিধবার কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের হোয়াটসঅ্যাপ হ্যাক: আর্থিক লেনদেন না করার অনুরোধ নওগাঁ কারা হেফাজতে বগুড়ার আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার সাঘাটায় ‘চর’ পাইলট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে পুলিশ পরিচয়ে ভাড়া নিয়ে ইজিবাইক ছিনতাই

  • Reporter Name
  • Update Time : ০৬:২৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • ১৩৭ Time View

গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ গোবিন্দগঞ্জে পুলিশ পরিচয়ে ভাড়া নিয়ে চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই করেছে দূর্বৃত্তরা। গত শুক্রবার বিকেলে উপজেলার ফাঁসিতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার শিকার ইজিবাইক চালক মুঞ্জু মিয়া (৩৫) উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কাইয়াগঞ্জ গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে। তিনি বর্তমানে মুমূর্ষু অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
ইজিবাইক চালক মুঞ্জু মিয়ার ভাই শরিফুল ইসলাম জানিয়েছেন, গত শুক্রবার দুপুর ২টার দিকে থানা পুলিশের এসআই পরিচয় দেয়া তিন যুবক সাদা পোশাকে পানিতলা নামক স্থানে আসামী ধরতে যাওয়ার কথা বলে মুঞ্জু মিয়ার ইজিবাইকটি শহরের চতুরঙ্গ মোড় থেকে পাঁচশ’ টাকার চুক্তিতে ভাড়া করে। পথে ফাঁসিতলা বাজারের একটি হোটেল থেকে তারা চারটি খাবারের প্যাকেট নেয়। এর মধ্যে একটি প্যাকেট মুঞ্জুকে দিয়ে ইজিবাইকে বসে খেতে বলে বাকি তিনটি প্যাকেটের খাবার তারা হোটেলে বসে খায়। এরপর কিছু পথ যাওয়ার পরে ইজিবাইকচালক মুঞ্জু অচেতন হয়ে পড়লে তাকে ঢাকা-রংপুর মহাসড়কের পূর্বপাশে ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে তারা সটকে পড়ে। বিকেলে রাস্তার পাশে অচেতন হয়ে থাকা ইজিবাইক চালক মুঞ্জু মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।
এ ঘটনায় শরিফুল ইসলাম ভুক্তভোগীর পক্ষে শুক্রবার সন্ধ্যায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে ছিনতাইকৃত ইজিবাইকটি উদ্ধারসহ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩

গোবিন্দগঞ্জে পুলিশ পরিচয়ে ভাড়া নিয়ে ইজিবাইক ছিনতাই

Update Time : ০৬:২৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫