Dhaka ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

গোবিন্দগঞ্জে বিপুল পরিমান টাকা সীম কার্ড, মাদক ও হ্যাকিং ডিভাইস সহ ২ চিহ্নিত হ্যাকার গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৭:২৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ১৮৬ Time View

গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে বিপুল পরিমাণ টাকা, সীম কার্ড, মাদক ও হ্যাকিংয়ের বিভিন্ন ডিভাইস চিহ্নিত দুই হ্যাকারকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সোমবার মধ্য রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ওই গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। আটককৃতরা হলো- বিশ্বনাথপুর গ্রামের আজিজার রহমানের ছেলে হ্যাকার মাসুম বিল্যাহ (২৫) ও একই গ্রামের নেছাম উদ্দিনের ছেলে বুলু মিয়া (৫০)।
তারা দীর্ঘদীন থেকে হ্যাকিংয়ের মাধ্যমে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে, অসহায় দরিদ্র পরিবারের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ সামাজিক নিরাপত্তার ভাতাভোগীদের অ্যাকাউন্ট হ্যাক করে লাখ-লাখ টাকা অর্থ আত্মসাৎ করে আসছিল।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সেনাবাহিনীর একটি টিম ও থানা পুলিশের একটি টিম যৌথ অভিযান শুরু করে মঙ্গলবার সকাল এ পর্যন্ত এ অভিযান চালায়। অভিযানে হ্যাকার মাসুম বিল্যাহ ও বুলু মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ১১ লাখ, ৪ হাজার, ৪৯২ টাকা ২২৫৪টি সীম কার্ড, সিসি ক্যামেরা, ২টি হার্ড ডিক্স,৭টি মোবাইল ফোন, টাকা গোননা মেশিন, ১৯ পিস ইয়াবা, বিভিন্ন হ্যাকিং ডিভাইস উদ্ধার করা হয়।
এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাদেরকে মাদক ও প্রতারনা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

গোবিন্দগঞ্জে বিপুল পরিমান টাকা সীম কার্ড, মাদক ও হ্যাকিং ডিভাইস সহ ২ চিহ্নিত হ্যাকার গ্রেফতার

Update Time : ০৭:২৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫