
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত মহিলা ডিগ্রি কলেজ রোড সংলগ্ন ট্যালেন্ট প্রী-ক্যাডেট স্কুলে বাৎসরিক পিঠা উৎসব ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় স্কুল চত্বরে আয়োজিত এই উৎসবে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আরব আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন কাওছার শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌরসভার সহকারী প্রকৌশলী আনোয়ার পারভেজ।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান সওদাগর, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক শাহ আলম, মহিলা কলেজের প্রভাষক মাসুম আলী এবং কালুপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা আমন্ত্রিত অতিথিদের মুগ্ধ করে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক আমজাদ হোসেন।

Reporter Name 



















