Dhaka ১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

চিলমারীর দুর্গম চরে সেনাবাহিনীর হেলিকপ্টার মহড়া, ভোটারদের মাঝে ফিরল স্বস্তি

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৩১ Time View

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারী উপজেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিশেষ মহড়া পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার নয়ারহাট ইউনিয়নের দুর্গম চরাঞ্চল ও নদীবেষ্টিত এলাকায় হেলিকপ্টারযোগে আকাশপথে এই মহড়া অনুষ্ঠিত হয়।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে চিলমারী আর্মি ক্যাম্পের উদ্যোগে এই বিশেষ মহড়া পরিচালনা করা হয়। আকাশপথে টহলের পাশাপাশি সেনাসদস্যরা দুর্গম ভোটকেন্দ্র ও জনবসতিপূর্ণ এলাকায় অবস্থান নিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. নোমান মুন্সী, চিলমারী আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মো. তরিকুল ইসলাম এবং ক্যাপ্টেন মো. তাহসিন তামিমসহ অন্যান্য সেনা কর্মকর্তারা।

মহড়া চলাকালে সেনাসদস্যরা হেলিকপ্টারযোগে দুর্গম চরাঞ্চলে অবতরণ করেন এবং কৌশলগত অবস্থান নেন। তাঁরা স্থানীয় ভোটারদের আশ্বস্ত করেন যে, ভোটের দিন ও এর আগে-পরে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে সেনাবাহিনী কঠোর অবস্থানে থাকবে।

সেনাবাহিনীর এমন আকস্মিক ও জোরালো উপস্থিতিতে স্বস্তি প্রকাশ করেছেন চরাঞ্চলের বাসিন্দারা। স্থানীয় সাধারণ ভোটার রহিম বলেন, ‘‘চরের ভেতরে অনেক সময় মাস্তানদের ভয় থাকে। কিন্তু আজ যেভাবে সেনাবাহিনী মহড়া দিল, তাতে আমরা সাধারণ মানুষ খুব নিশ্চিন্ত বোধ করছি। এখন মনে হচ্ছে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটটা নিজেই দিতে পারব।’’

নিরাপত্তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে নারী ভোটার আলেয়া বেগম বলেন, ‘‘আগে ভোট আসলে বাড়িতে থাকতেও ভয় লাগত, কখন কী হয়! এখন আর্মি দেখে আমাদের সাহস বেড়েছে। তারা যে এখানে আছে, এটাই আমাদের জন্য অনেক বড় শান্তি।’’

স্থানীয় তরুণ ভোটাররা জানান, সেনাবাহিনীর এই তৎপরতা তাদের মনোবল বাড়িয়েছে। নয়ারহাটের মতো বিচ্ছিন্ন জনপদে এমন নিরাপত্তা ব্যবস্থা থাকলে তারা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তারা সর্বদা প্রস্তুত রয়েছে। বিশেষ করে নৌপথনির্ভর ও দুর্গম এলাকাগুলোতে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে চিলমারী উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী মাঠপর্যায়ে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রেখেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের পুরস্কার বিতরণ

চিলমারীর দুর্গম চরে সেনাবাহিনীর হেলিকপ্টার মহড়া, ভোটারদের মাঝে ফিরল স্বস্তি

Update Time : ০৬:৪৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬