Dhaka ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও মেয়ে আহত ১০ মাস বিচারকহীন সাদুল্লাপুর সহকারী জজ আদালত, ঝুলে আছে প্রায় ৪ হাজার মামলা ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন চিলমারী-রৌমারী নৌ-পথে নাব্যতা ফিরলেও মিলছে না ফেরি জনপ্রিয়তা সত্যের মানদণ্ড নয়: পছন্দ, আবেগ ও বিশ্বাসের প্রকাশ মাত্র  হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ গ্রেপ্তার ৪ সাঘাটায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নওগাঁয় হানিট্র্যাপে শিক্ষককে জিম্মি: নারীসহ গ্রেপ্তার ৪ লং মার্চ নির্যাতিত মানুষের পক্ষে ঐতিহাসিক পদক্ষেপ’ : মাওলানা আবদুল হালিম গোবিন্দগঞ্জে ৩২ বছর আগের হত্যাকাণ্ড: পরকীয়া ঢাকতে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে থানায় এজাহার

জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার, জানালেন ব্রাজিল কোচ

  • Reporter Name
  • Update Time : ০৯:৩১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ১৯৭ Time View

SANTOS, BRAZIL - APRIL 22: Neymar of Santos looks on prior to Copa do Brasil 2026 match between Santos and Coritiba at Vila Belmiro Stadium on April 22, 2026 in Santos, Brazil. (Photo by Marco Buenavista/Sports Press Photo/Getty Images)

স্পোর্টস ডেস্ক: বাঁচা-মরার লড়াইয়ে আজ বাংলাদেশ সময় রাত ১১টায় ‘শেষ বত্রিশ’-এর ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান। হাইভোল্টেজ এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির কাছে মূল প্রশ্নই ছিল নেইমারের ‘গেম টাইম’ নিয়ে—আগের ম্যাচে বদলি হিসেবে নামা এই ফরোয়ার্ডকে কি এবার শুরু থেকেই খেলানো হবে?

আনচেলত্তির দেওয়া জবাবে অবশ্য জাপান ম্যাচেও নেইমারকে শুরুর একাদশে দেখার সম্ভাবনা কম বলেই আভাস মিলেছে।

ব্রাজিল কোচ জানিয়েছেন, নেইমার এখন আগের চেয়ে অনেক বেশি ফিট। তবে তাঁকে ঠিক কতক্ষণ খেলানো হবে, তা পুরোপুরি নির্ভর করবে মাঠের পরিস্থিতির ওপর। দীর্ঘ ৯৮১ দিন পর স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে মাঠে ফেরেন নেইমার। ওই ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি নেমে ১৫ মিনিট খেলেছিলেন তিনি। জাপানের বিপক্ষে তাঁর খেলার সময় আরও কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে আনচেলত্তি বলেন, “নেইমার খুব ভালোভাবে নিজেকে প্রস্তুত করছে। গত এক সপ্তাহে সে অনেক উন্নতি করেছে। দুর্ভাগ্যবশত, পুরো সময় সে আমাদের সঙ্গে অনুশীলন করতে পারেনি। তবে এখন সে ১৫ মিনিটের চেয়ে বেশি সময় খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত।”

এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে চমত্কার ছন্দে থাকা ফরোয়ার্ড মাতেউস কুনিয়াকে নির্দিষ্ট কোনো পজিশনে না খেলানোর সিদ্ধান্তটি বেশ কাজে দিয়েছে বলে মনে করেন ব্রাজিল কোচ। কৌশল ব্যাখ্যা করে তিনি বলেন, “শেষ ম্যাচে কুনিয়াকে কোনো নির্দিষ্ট পজিশনে না রাখাটা আমাদের বাড়তি সুবিধা দিয়েছে। প্রতিপক্ষ যাতে সহজে আমাদের চাল বুঝতে না পারে, সে জন্য খেলোয়াড়দের নিয়মিত পজিশন অদলবদল করা খুবই জরুরি। ব্রুনো, পাকেতা ও কুনিয়া—এই তিনজন গত দুই ম্যাচে এই কৌশল দারুণভাবে মাঠে ফুটিয়ে তুলেছে।”

আজকের ম্যাচে জাপানকে হারাতে পারলে শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলের। সে ক্ষেত্রে আগামী রোববার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের মুখোমুখি হতে হবে নরওয়ে অথবা আইভরিকোস্টের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও মেয়ে আহত

জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার, জানালেন ব্রাজিল কোচ

Update Time : ০৯:৩১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬