Dhaka ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কলেজ ভিত্তিক আনসার-ভিডিপি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠন গাইবান্ধার বিনোদন ও সংস্কৃতি: ঘাঘটের জলে ভাসা স্মৃতি, নতুন সময়ের ডাক দেশ বিরোধী ষড়যন্ত্র, আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিক সমাবেশ ও মিছিল  ডিবি পুলিশ পরিচয়ে টাকা আদায়ের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার সাঁওতাল জনগোষ্ঠীর অংশগ্রহণে পালিত হলো তথ্য অধিকার দিবস দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক জাতিসংঘে বিশ্বনেতাদের সাধারণ বিতর্ক শেষ, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চাইল বাংলাদেশ সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলা: আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩, পুলিশের নথিতে অসঙ্গতিতে ওসি ও তদন্ত কর্মকর্তাকে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যার নির্দেশ আদালতের প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্থবিরতার অভিযোগ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

 ডিবি পুলিশ পরিচয়ে টাকা আদায়ের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০১:০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ Time View
নওগাঁ প্রতিনিধি: ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়রা আটকের পর ৯৯৯ নম্বরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর  পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে, রোববার রাত ১১টার দিকে সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নে কাদিমপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, জেলার বদলগাছী উপজেলার বাসিন্দা মো. সারোয়ার হোসেন অপু (৩২) ও মো. শামীম হোসেন (৩১)।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে গ্রেপ্তার ওই দুই যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। এ সময় তাদের সাথে থাকা একটি সোনালি রঙের মেডেল (পদক) ও হ্যান্ডকাফসদৃশ বস্তু দেখিয়ে স্থানীয়দের গ্রেপ্তারের ভয়ভীতি প্রদর্শন করে টাকা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানানো হলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় কাদিমপুর গ্রামের জলিল সরদার বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেন।
পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, গত এক মাস ধরে ওই দুই ব্যক্তি বিভিন্ন সময়ে ডিবি পুলিশ পরিচয়ে কাদিমপুর গ্রামের একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। জিজ্ঞাসাবাদে তারা দুজনও ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন কিংবা অর্থ আদায়ের সঙ্গে জড়িত যেকোনো ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কলেজ ভিত্তিক আনসার-ভিডিপি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠন

 ডিবি পুলিশ পরিচয়ে টাকা আদায়ের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

Update Time : ০১:০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬