Dhaka ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধার বিনোদন ও সংস্কৃতি: ঘাঘটের জলে ভাসা স্মৃতি, নতুন সময়ের ডাক দেশ বিরোধী ষড়যন্ত্র, আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিক সমাবেশ ও মিছিল  ডিবি পুলিশ পরিচয়ে টাকা আদায়ের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার সাঁওতাল জনগোষ্ঠীর অংশগ্রহণে পালিত হলো তথ্য অধিকার দিবস দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক জাতিসংঘে বিশ্বনেতাদের সাধারণ বিতর্ক শেষ, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চাইল বাংলাদেশ সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলা: আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩, পুলিশের নথিতে অসঙ্গতিতে ওসি ও তদন্ত কর্মকর্তাকে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যার নির্দেশ আদালতের প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্থবিরতার অভিযোগ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা বাস-অটোরিকশা দ্বন্দ্ব: নওগাঁয় দ্বিতীয় দিনেও বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক

  • Reporter Name
  • Update Time : ১১:৫৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ Time View
নওগাঁ প্রতিনিধি: বাসচালক ও সুপারভাইজারকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুইদিন বন্ধ থাকার পর নওগাঁর অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনভর কয়েক দফা আলোচনা শেষে রাত সাড়ে ১০টার দিকে ধর্মঘট প্রত্যাহার করে বাস চলাচল শুরু করেন শ্রমিকরা। এতে জেলার বিভিন্ন অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহন আবারও স্বাভাবিক ধারায় ফিরেছে।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাস শ্রমিকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে পরে জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন ও এক সুপারভাইজারকে অতর্কিতভাবে মারধর করার অভিযোগ ওঠে সিএনজি চালকদের বিরুদ্ধে।
মারধরে গুরুতর আহত হন বাসচালক রুবেল হোসেন। তাকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, পাশাপাশি মহাসড়কে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য বন্ধের দাবিতে বাস শ্রমিকরা ধর্মঘটের ডাক দেন। এর ফলে নওগাঁর অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন জেলার বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত এলাকার যাত্রীরা। বিশেষ করে জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষকে বিকল্প পরিবহনের ওপর নির্ভর করতে হয়।
পরিস্থিতি স্বাভাবিক করতে সোমবার সকাল থেকেই শ্রমিক নেতাদের সঙ্গে দফায় দফায় আলোচনা শুরু করে পুলিশ। দীর্ঘ আলোচনার পর বাসচালককে মারধরের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেলে শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারে সম্মত হন। পরে রাত সাড়ে ১০টার দিকে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু হয়।
বাস চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, বাস চলাচল বন্ধ হওয়ার পর থেকেই শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। বাসচালককে মারধরের ঘটনায় নওগাঁ সদর থানায় একটি অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সোমবার কয়েক দফা আলোচনার পর শ্রমিক নেতারা পুলিশের আশ্বাসে আস্থা রেখে বাস চলাচল স্বাভাবিক করেছেন।
রাত সাড়ে ১০টার পর থেকে জেলার অভ্যন্তরীণ রুটগুলোতে বাস চলাচল শুরু হওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সড়ক যোগাযোগ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধার বিনোদন ও সংস্কৃতি: ঘাঘটের জলে ভাসা স্মৃতি, নতুন সময়ের ডাক

দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক

Update Time : ১১:৫৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬