Dhaka ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার অবৈধভাবে রাসায়নিক সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা আমেরিকায় গ্রিন কার্ডের নিয়মে বড় পরিবর্তন: চাকরি থাকলেও যাচাই হবে সামগ্রিক আর্থিক অবস্থা গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য

নড়াইল থেকে নিখোঁজ কিশোরীকে মৌলভীবাজারে উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১০:৫০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ১২৬ Time View

মৌলভীবাজার প্রতিনিধি: নড়াইল জেলা থেকে নিখোঁজ হওয়া আয়েশা করিম (১১) নামে এক কিশোরীকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে উদ্ধার করেছে র‍্যাব ও পুলিশ। যৌথ অভিযানের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১৬ মে) শ্রীমঙ্গল আঞ্চলিক অফিসের র‍্যাব-৯ এবং বড়লেখা থানা পুলিশ যৌথভাবে বড়লেখার দক্ষিণভাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করে। উদ্ধার হওয়া আয়েশা করিম নড়াইলের লোহাগড়া থানার বাসিন্দা।

পুলিশ ও পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, গত শুক্রবার (১৫ই মে) নিজ এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হয় আয়েশা করিম। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরবর্তীতে নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নড়াইলের লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

লোহাগড়া থানায় দায়েরকৃত জিডির সূত্র ধরে এবং আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় নিখোঁজ আয়েশার অবস্থান শনাক্ত করা হয়। এরপর গোপন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল র‍্যাব-৯ ও বড়লেখা থানা পুলিশ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে আয়েশা করিমকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

উদ্ধারের পর আয়েশাকে বড়লেখা থানায় নিয়ে আসা হয়। বড়লেখা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়:- “তথ্য-প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে র‍্যাব-৯ ও পুলিশের যৌথ দল দক্ষিণভাগ এলাকায় অভিযান চালায়। নিখোঁজ কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধারের পর সব ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার পরিবারের সদস্যদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।”

উল্লেখ্য; নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যেই মেয়েকে অক্ষত অবস্থায় ফেরত পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে কিশোরীর পরিবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার

নড়াইল থেকে নিখোঁজ কিশোরীকে মৌলভীবাজারে উদ্ধার

Update Time : ১০:৫০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬