Dhaka ০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডায়াবেটিক সমিতি জাতীয় কাউন্সিলের সদস্য হলেন সেকেন্দার আযম আনাম কুপি-হারিকেনের আলোয় পীরগঞ্জে ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর মহিমাগঞ্জে ‘মব সৃষ্টি করে’ অধ্যক্ষকে পদচ্যুতির প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গণ উন্নয়ন কেন্দ্রে ‘আর্ন-নিট’ প্রকল্পের কর্মীদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলন: গোবিন্দগঞ্জে নিহত তৌফিকের দাফন সম্পন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা সুন্দরগঞ্জে জমি দখলে নিতে বিধবার কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের হোয়াটসঅ্যাপ হ্যাক: আর্থিক লেনদেন না করার অনুরোধ

পরিবেশ পরিষ্কার থাকলে মনও পরিষ্কার থাকবে: এমপি নজরুল ইসলাম

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, `উপজেলার যেখানে ময়লা-আবর্জনা থাকবে, সেখানেই পরিষ্কার করতে হবে। পরিবেশ পরিষ্কার থাকলে মনও পরিষ্কার থাকবে।’
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে `পরিচ্ছন্ন সাদুল্লাপুর’ কর্মসূচির অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

কর্মসূচির শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা শেষে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন। চিকিৎসা সেবার মান, ওষুধ প্রাপ্যতা ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। রোগীদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্ধারিত এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা আমীর এরশাদুল হক ইমন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাহিনুল ইসলাম মন্ডল, উপজেলা সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম ও যুব বিভাগের সভাপতি ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, ‘পরিচ্ছন্ন সাদুল্লাপুর’ কর্মসূচি পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ডায়াবেটিক সমিতি জাতীয় কাউন্সিলের সদস্য হলেন সেকেন্দার আযম আনাম

পরিবেশ পরিষ্কার থাকলে মনও পরিষ্কার থাকবে: এমপি নজরুল ইসলাম

Update Time : ১১:৪১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬