Dhaka ০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

পলাশবাড়ীতে ডাকাত সর্দার তৈয়ব গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ১২৫ Time View

পলাশবাড়ী সংবাদদাতাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ডাকাতি, দস্যুতা, চুরিসহ ১১ মামলার আসামী আন্তঃজেলা ডাকাত দলের সর্দার তৈয়ব আলী ওরফে তৈয়ব ডাকাতকে (৪৮) গ্রেফতার করেছে র‌্যাব-১৩।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে র‌্যাব-১৩ অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরআগে এদিন দুপুর ১টার দিকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তৈয়ব আলী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর এলাকার মৃত সাহেব আলী গাছুর ছেলে। সে দিনাজপুর, বগুড়া, গাইবান্ধা এবং জয়পুরহাট জেলায় ১১টির বেশি ডাকাতি, দস্যুতা, চুরিসহ অন্যান্য মামলার আসামী।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১টার দিকে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল পলাশবাড়ী উপজেলা এলাকায় নিয়মিত টহল ডিউটি করাকালীন সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তৈয়ব আলীকে গ্রেফতার করা হয়।
তৈয়ব আলী বিরুদ্ধে দিনাজপুর, বগুড়া, গাইবান্ধা এবং জয়পুরহাট জেলায় ১১ টির বেশি ডাকাতি, দস্যুতা, চুরি এবং অন্যান্য মামলা রয়েছে। এছাড়াও দিনাজপুর ও বগুড়ার মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তৈয়ব আলী আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তাকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

পলাশবাড়ীতে ডাকাত সর্দার তৈয়ব গ্রেফতার

Update Time : ০৬:৫৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫