
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) কৃষি কর্মসূচির পলাশবাড়ী শাখার উদ্যোগে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে সমিতির এক হাজার সদস্যের মাঝে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে|
মঙ্গলবার (১২ মে) সকালে পলাশবাড়ী পৌর শহরে বিজ অফিস চত্বরে সদস্যদের মাঝে এই গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ এর প্রধান কার্যলয়ের মাইক্রোপ্রাইন্যান্স কর্মসূচির সিনিয়র সহকারী পরিচালক মতিউর রহমান। সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলার জোনাল ম্যানেজার শেখ মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ এর প্রধান কার্যলয়ের কৃষি কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মোশারেফ হোসেন ও পলাশবাড়ী সাব জোনের সিনিয়র জোনাল ম্যানেজার মোজাহারুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পলাশবাড়ী শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক সোহেল রানা এবং সিএইচও কামরুন্নাহার প্রমূখ।
এ কর্মসূচীর আওতায় প্রত্যেক সদস্যের মাঝে লালশাক, চাল কুমড়া, ঝিঙে, ঢেঁড়স ও বরবটি বীজ বিতরণ করা হয়।

Reporter Name 










