Dhaka ১০:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০ গাইবান্ধায় সংঘাত সংবেদনশীলতা ও দ্বন্দ্ব নিরসনে চার দিনের কর্মশালা শুরু ঢাকা-রংপুর লংমার্চ: পলাশবাড়ীর পথসভা সফল করতে গাইবান্ধায় প্রস্তুতি সভা বাণিজ্য মেলাকে ঘিরে এনসিপির প্রস্তাবকে আমলে নিচ্ছে গাইবান্ধা চেম্বার অব কমার্স জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মত বিনিময় উত্তরসংযোগ: নদীর দুই পাড় আর একটি অপেক্ষার গল্প গাইবান্ধায় মশাবাহিত রোগ প্রতিরোধ কমিটির সমন্বয় সভা গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও মেয়ে আহত ১০ মাস বিচারকহীন সাদুল্লাপুর সহকারী জজ আদালত, ঝুলে আছে প্রায় ৪ হাজার মামলা ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন

পলাশবাড়ীতে যুবদল নেতা কাকন হত্যা চেষ্টা মামলায় ছাত্রদলের দুই কর্মী গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যুবদল নেতা কাকনের ওপর হামলা ও হত্যা চেষ্টা মামলায় ছাত্রদলের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জুনদহ বাজার এলাকায় অভিযান চালিয়ে পলাশবাড়ী থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—হোসেনপুর ইউনিয়নের বাগমারা গ্রামের বেলালের ছেলে উজ্জ্বল (১৭) এবং পলাশবাড়ী পৌরসভার কালুগাড়ী গ্রামের হেলালের ছেলে সৌরভ (২২)। প্রাথমিকভাবে তারা বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি বরিশাল ইউনিয়নের জুনদহ বাজার এলাকায় মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ প্রধানের ভাগ্নে ও স্থানীয় যুবদল নেতা কাকনের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জামায়াত-শিবিরের বিরুদ্ধে অভিযোগ তোলে।
ঘটনার পর বরিশাল ইউনিয়ন স্থানীয় জামায়াত আমীর শামীম প্রধান তাদের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন দাবি করে প্রতিবাদ জানান। এদিকে ছাত্রদলের ২ কর্মীকে গ্রেফতারের মধ্য দিয়ে মামলার তদন্তে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।
পুলিশ জানায়, ঘটনার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে এবং জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান চলছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

পলাশবাড়ীতে যুবদল নেতা কাকন হত্যা চেষ্টা মামলায় ছাত্রদলের দুই কর্মী গ্রেফতার

Update Time : ০৭:২৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬