Dhaka ০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা বালাসীঘাটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সমাবেশ: ২ দফা কর্মসূচি ঘোষণা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ রৌমারীতে বিজিবির অভিযানে প্রায় ২ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১ বাড়ির আঙিনায় ১২ ফুট উচ্চতার গাঁজা গাছ, গ্রেপ্তার ১ হাসতে চায় রিহান, বাঁচতে চায় আরেকটু ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২০ রৌমারীতে বিজিবির অভিযানে ১,৯৭৫ পিস ইয়াবাসহ আটক ১ মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ পীরগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু

পীরগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৯:৫০:৩০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ২৭ Time View

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারিগাঁও (বোলগাঁও) ও সেনুয়া ডাঙ্গীবস্তি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুশারিগাঁও (বোলগাঁও) গ্রামের টিহাকু রামের স্ত্রী শান্তি রাণী, বিহারু রামের ছেলে সুহী চন্দ্র রায় এবং সেনুয়া ডাঙ্গীবস্তি গ্রামের নয়নের স্ত্রী রুনা আক্তার।

ভোমরাদহ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদ জানান, বজ্রসহ বৃষ্টির সময় আকস্মিক বজ্রপাতে শান্তি রাণী ও সুহী চন্দ্র রায় গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে সেনুয়া ডাঙ্গীবস্তি গ্রামের রুনা আক্তার বজ্রপাতে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বানী সরদার।

এ ঘটনায় এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা

পীরগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু

Update Time : ০৯:৫০:৩০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬