Dhaka ১২:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে বিদ্যুতের প্রিপেইড মিটার ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্যই এই লংমার্চ: পলাশবাড়ীতে ডা. শফিকুর রহমান  ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সওজ প্রকৌশলী নিহত গোবিন্দগঞ্জে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন উদ্বোধন করলেন ধর্ম প্রতিমন্ত্রী প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে ফ্রেন্ডশিপের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সাদুল্লাপুর শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে হারুন চেয়ারম্যান, শহিদুল সেক্রেটারি নির্বাচিত রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার অবৈধভাবে রাসায়নিক সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা আমেরিকায় গ্রিন কার্ডের নিয়মে বড় পরিবর্তন: চাকরি থাকলেও যাচাই হবে সামগ্রিক আর্থিক অবস্থা

প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে ফ্রেন্ডশিপের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

দুর্গম যোগাযোগব্যবস্থা, চিকিৎসাসেবার সীমাবদ্ধতা ও কর্মসংস্থানের অভাব—নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দিন কাটে গাইবান্ধার দুর্গম চরাঞ্চলের প্রতিবন্ধী ব্যক্তিদের। এসব পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের স্বনির্ভর করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ।

শনিবার সকালে গাইবান্ধা ফ্রেন্ডশিপ কার্যালয়ে জাতীয় ও স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় সংস্থাটির কর্মকর্তারা জানান, চরাঞ্চলের সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধি ও সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে কাজ করছে ফ্রেন্ডশিপ। এর আওতায় শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তাদের বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ ও আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করা হচ্ছে।

বক্তারা আরও জানান, স্থানীয় পর্যায়ে ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যমে নিয়মিত চিকিৎসা ও পুনর্বাসনসেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি ‘ডোর টু ডোর’ সার্ভিসের মাধ্যমে দুর্গম চরের বাড়ি বাড়ি সেবা পৌঁছে দেওয়া, ‘বারান্দা স্কুল’-এর মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং স্বনির্ভর অর্থনৈতিক উদ্যোগের সুযোগ তৈরি করা হচ্ছে। এসব কার্যক্রমের সুফল হিসেবে চরাঞ্চলের অনেক প্রতিবন্ধী ব্যক্তি এখন ধীরে ধীরে আত্মনির্ভরশীল হয়ে উঠছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের বার্তা সম্পাদক আনন্দ মোস্তফা, চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার শফিক মোহাম্মদ, জিটিভির গাইবান্ধা প্রতিনিধি গোপাল মোহন্ত, ডিবিসির জেলা প্রতিনিধি রিকতু প্রসাদ, দৈনিক সমকালের কন্ট্রিবিউটর মো. অনিল মোমিন, সাংবাদিক তাসলিমুল হাসান সিয়াম ও সোহেল রানা প্রমুখ।

এ সময় ফ্রেন্ডশিপের পক্ষে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার আহকাম সাইফুল্লাহ, সিনিয়র প্রজেক্ট অফিসার নাজমুল খোকন এবং প্রজেক্ট অফিসার আদিব আল সাইদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে বিদ্যুতের প্রিপেইড মিটার

প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে ফ্রেন্ডশিপের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

Update Time : ০৯:৩৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬