
ডেস্ক রিপোর্টঃ ভারতের আসামের গুয়াহাটিতে বাংলাদেশি নাগরিক দাবি করে ১৮ জনকে আটক করেছে পুলিশ। গত দুই দিনে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
মঙ্গলবার পল্টন বাজার রেলওয়ে স্টেশনের কাছে তল্লাশির সময় ট্রেন থেকে পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি হোটেলে অভিযান চালিয়ে বুধবার আরও ১৩ জনকে আটক করে পুলিশ।
পুলিশের দাবি, তারা মেঘালয়ের ডাউকি হয়ে ভারতে প্রবেশ করে গত ৫ অক্টোবর গুয়াহাটিতে পৌঁছান।
এ ঘটনায় বাংলাদেশি নাগরিকদের আশ্রয় ও অন্য এলাকায় যেতে সহায়তার অভিযোগে হোটেল মালিকসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

Reporter Name 























