Dhaka ০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও মেয়ে আহত ১০ মাস বিচারকহীন সাদুল্লাপুর সহকারী জজ আদালত, ঝুলে আছে প্রায় ৪ হাজার মামলা ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন চিলমারী-রৌমারী নৌ-পথে নাব্যতা ফিরলেও মিলছে না ফেরি জনপ্রিয়তা সত্যের মানদণ্ড নয়: পছন্দ, আবেগ ও বিশ্বাসের প্রকাশ মাত্র  হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ গ্রেপ্তার ৪ সাঘাটায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নওগাঁয় হানিট্র্যাপে শিক্ষককে জিম্মি: নারীসহ গ্রেপ্তার ৪ লং মার্চ নির্যাতিত মানুষের পক্ষে ঐতিহাসিক পদক্ষেপ’ : মাওলানা আবদুল হালিম গোবিন্দগঞ্জে ৩২ বছর আগের হত্যাকাণ্ড: পরকীয়া ঢাকতে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে থানায় এজাহার

বিশ্বের প্রথম বাঁহাতি বোলার হিসেবে সাকিবের নতুন রেকর্ড

  • Reporter Name
  • Update Time : ১২:৩৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
  • ৪২১ Time View

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে খরুচে বোলিং করলেও নতুন এক রেকর্ডে নিজের নাম লেখিয়েছেন সাকিব আল হাসান। 

শনিবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আফগান ওপেনার গুরবাজকে ফিরিয়ে বিশ্বের নবম বোলার হিসেবে ঘরের মাঠে ৪০০ আন্তর্জাতিক উইকেট লাভ করেন এই অলরাউন্ডার।  

একইসঙ্গে ঘরের মাঠে প্রথম বাঁহাতি বোলার হিসেবে ‘৪০০’ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। ‘৪০০’ উইকেট নেওয়া ৯ বোলারের মধ্যে সেরা স্ট্রাইকরেটও সাকিবের। 

একইদিনে ওয়ানডে ক্রিকেটে ২৫০টি ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। 

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার তালিকায় মুশফিকের পরেই আছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তিনি ২৪১ ওয়ানডেতে ১৪টি সেঞ্চুরির সাহায্যে ৮ হাজার ৩১৩ রান করেন। 

২৩৪টি ওয়ানডে খেলে তৃতীয়স্থানে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ক্যারিয়ারে ব্যাট হাতে ৯টি সেঞ্চুরির সাহায্যে ৭ হাজার ১৭২ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ৩০২ উইকেট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও মেয়ে আহত

বিশ্বের প্রথম বাঁহাতি বোলার হিসেবে সাকিবের নতুন রেকর্ড

Update Time : ১২:৩৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩