
পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে বুয়েট ৮৮ ক্লাব।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় আয়োজন করা হয় রমজান ফুড প্যাকেজ বিতরণ কর্মসূচি।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত ২০টি পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ২ হাজার টাকা মূল্যের প্রতিটি প্যাকেজে ছিল—১৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি মুড়ি, ১ কেজি ছোলা বুট, আধা কেজি খেজুর, ১ কেজি চিনি ও ১ ডজন ডিম।
বুয়েট ৮৮ ক্লাবের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন আ ফ ম ওহিদুজ্জামান স্বপন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, রমজানের পবিত্রতা ও মানবিক চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে প্রতিবছরই এ ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচি পরিচালনা করে আসছে বুয়েট ৮৮ ক্লাব। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি 


















