Dhaka ১০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০ গাইবান্ধায় সংঘাত সংবেদনশীলতা ও দ্বন্দ্ব নিরসনে চার দিনের কর্মশালা শুরু ঢাকা-রংপুর লংমার্চ: পলাশবাড়ীর পথসভা সফল করতে গাইবান্ধায় প্রস্তুতি সভা বাণিজ্য মেলাকে ঘিরে এনসিপির প্রস্তাবকে আমলে নিচ্ছে গাইবান্ধা চেম্বার অব কমার্স জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মত বিনিময় উত্তরসংযোগ: নদীর দুই পাড় আর একটি অপেক্ষার গল্প গাইবান্ধায় মশাবাহিত রোগ প্রতিরোধ কমিটির সমন্বয় সভা গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও মেয়ে আহত ১০ মাস বিচারকহীন সাদুল্লাপুর সহকারী জজ আদালত, ঝুলে আছে প্রায় ৪ হাজার মামলা

মন্ত্রিসভায় আসছেন আরও চারজন, প্রতিমন্ত্রী হচ্ছেন গাইবান্ধার লিংকন এমপি

  • Reporter Name
  • Update Time : ০৩:২৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৮৪ Time View

আজকের জনগণ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভা সম্প্রসারিত হচ্ছে। নতুন করে তিনজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছেন। প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

সরকার ও বিএনপি সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

শুক্রবার (২১ আগষ্ট) সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণের কথা রয়েছে। সম্ভাব্য মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কয়েকজনকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বঙ্গভবনে উপস্থিত থাকার জন্য ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে।

প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা মোহাম্মদ শামীম কায়সার লিংকন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য। তাঁর মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির খবর গাইবান্ধার জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।

গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যসংখ্যা ছিল ৫০। নতুন তিন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী শপথ নিলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা দাঁড়াবে ৫৪ জনে। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রী থাকবেন ২৮ জন এবং প্রতিমন্ত্রী ২৫ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার

মন্ত্রিসভায় আসছেন আরও চারজন, প্রতিমন্ত্রী হচ্ছেন গাইবান্ধার লিংকন এমপি

Update Time : ০৩:২৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬