
রাজশাহী ব্যুরো: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, রাজশাহী মহানগর।
শুক্রবার (২৬ জুন) বিকেলে নগরীর আলুপট্টি এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, রাজশাহী মহানগরের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম। এছাড়া বক্তব্য দেন মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে আবু মোহাম্মদ সেলিম বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদক নির্মূলে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর, যুব বিভাগসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

Reporter Name 



















