Dhaka ১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা সুন্দরগঞ্জে জমি দখলে নিতে বিধবার কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের হোয়াটসঅ্যাপ হ্যাক: আর্থিক লেনদেন না করার অনুরোধ নওগাঁ কারা হেফাজতে বগুড়ার আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার সাঘাটায় ‘চর’ পাইলট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত বীরমুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও ‎দাফনে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন সুন্দরগঞ্জে ট্রাক-অটোভ্যান সংঘর্ষ: নিহত ২, আহত ১ ডোনাল্ড ট্রাম্পের প্রাসাদের কাছে বিমান বিব্ধস্ত, পাইলটসহ সকল আরোহীর মৃত্যু

রাণীনগর-আত্রাইয়ে ৯জন গ্রেফতার ১৫০পিস এ্যাম্পুল উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ১২২ Time View

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতাঃ নওগাঁর রাণীনগর এবং আত্রাই থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় মোট ৯জনকে গ্রেফতার করেছে। এসময় দুই মাদক ব্যবসায়ীর নিকট থেকে ১৫০পিস এ্যাম্পুল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানাপুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়মিত মামলার আসামী উপজেলার বেতগাড়ী গ্রামের নাসিম উদ্দীনের ছেলে মামুনুর রশিদ ও তারিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। এছাড়া আদালতের পরোয়ানা অনুযায়ী উপজেলার ত্রিমোহনী বাজার এলাকার মকবুল হোসেনের ছেলে বাবুকে গ্রেফতার করা হয়েছে।
অপর দিকে আত্রাই থানার ইন্সপেক্টর (তদন্ত) কাওছার আলম জানান,বৃহস্পতিবার উপজেলার নওদুলী বাজার এলাকার জনসাধারণ একই উপজেলার ভর-তেতুঁলিয়া গ্রামের কুশাই আলীর ছেলে জিয়া এবং একই গ্রামের বাহার আলীর ছেলে জুয়েল হোসেনকে ১৫০পিস এ্যাম্পুলসহ আটক করে পুলিশে খবর দেয়। এঘটনায় রাতেই আত্রাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আদালতের পরোয়ানা অনুযায়ী সুদর্শণ গ্রামের সুলতান আলীর ছেলে ফেরদৌস হাসান,ঘোষপাড়া গ্রামের আরমান আলীর ছেলে আব্দুল হামিদ,জয়সারা গ্রামের আমিন সরদারের স্ত্রী শিরিন আক্তার এবং বড়দাপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে মাসুদ রানা কে নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা

রাণীনগর-আত্রাইয়ে ৯জন গ্রেফতার ১৫০পিস এ্যাম্পুল উদ্ধার

Update Time : ০৭:৫৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫