Dhaka ০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মেসির রেকর্ডময় রাতে মায়ামির জোড়া গোলে জয় গোবিন্দগঞ্জে বিএনপির জুলাই অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা সাঘাটা উন্নয়ন সংস্থার মানবিক কাজে পাশে থাকার আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের রাষ্ট্রপতি নির্বাচন: তফসিল প্রকাশ, ২০ আগস্ট ভোটগ্রহণ সুন্দরগঞ্জে নিখোঁজের পরদিন পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ গাইবান্ধায় নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নতুন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চমক টিভির পরিচালকদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ভূতুড়ে বিদ্যুৎ বিল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ইরানের কড়া হুঁশিয়ারি: হামলা হলে রক্ষা পাবে না উপসাগরীয় জ্বালানি স্থাপনা ঢাকা থেকে অনুসরণ করে নওগাঁয় ১৪ ভরি স্বর্ণ ছিনতাই, চক্রের মূল সদস্য গ্রেপ্তার

রাণীনগর প্রেসক্লাব কর্তৃক ইউএনও কে বিদায়ী সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : ০৯:১৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ২০৪ Time View

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনকে পদোন্নতি জনিত বিদায়ী সংবর্ধনা দেন রাণীনগর প্রেসক্লাব। রবিবার দুপুরে প্রেসক্লাবের নিজস্ব ভবনে রাণীনগর প্রেসক্লাব কর্তৃক এই বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
প্রেসক্লাবের সভাপতি হারুনূর রশিদের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন বলেন, আমি খুব কম সময়ে রাণীনগরে দায়িত্ব পালন করলাম। পদোন্নতি জনিত কারণে আমাকে দুই এক দিনের মধ্যেই রাণীনগর ছাড়তে হচ্ছে। অল্প সময়ের মধ্যে রাণীনগর বাসিকে রাষ্টের নিয়মনীতির মধ্যে দিয়ে আমার দায়িত্ববোধের জায়গা থেকে যথাযথ সেবার দানের লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করেছি। সেই ক্ষেত্রে রাণীনগরের সাংবাদিকরা আমাকে প্রতিটি কাজেই যথাযথ ভাবে সহযোগীতা করে গেছে। এখানকার মানুষ প্রতিটি ক্ষেত্রেই ইতিবাচক এবং সহমর্মিতার ভাব আমি পেয়েছি। তাই জনগণের পাশাপাশি স্থানীয় সাংবাদিকরা রাণীনগর উন্নয়নে সব সময় প্রচারোনার দিকে অগ্রণী ভূমিকা পালন করেছে। এর ধারাবাহিকতা আগামীতে চলমান থাকুক এই প্রত্যাশা আমি সব সময় করবো।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা কৃষি অফিসার মোস্তাকিমা খাতুন, রাণীনগর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আনিছুর রহমান, সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম, ওহেদুল ইসলাম মিলন, সাবেক সাধারণ সম্পাদক শাহরুখ হোসেন আহাদ প্রমূখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মেসির রেকর্ডময় রাতে মায়ামির জোড়া গোলে জয়

রাণীনগর প্রেসক্লাব কর্তৃক ইউএনও কে বিদায়ী সংবর্ধনা

Update Time : ০৯:১৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫