Dhaka ০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ দিনাজপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন রাণীনগরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন রেজু এমপি শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন, ভাই গুরুতর আহত সাঘাটায় পাঠাগার উদ্বোধন: ‘জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পাঠাগারের বিকল্প নেই’ বর্ণিল শোভাযাত্রা ও নানা আয়োজনে গাইবান্ধায় বর্ষবরণ কানাডার ফেডারেল এমপি নির্বাচিত হয়ে প্রথম বাংলাদেশির রেকর্ড প্রাথমিক বৃত্তি পরীক্ষা আজ, শিক্ষার্থীদের মানতে হবে  ১০ নির্দেশনা সাপাহারে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মৌলভীবাজারে হবু স্ত্রীর সাথে প্রতারণা, হবু স্বামীকে পর্নোগ্ৰাফি মামলায় গ্রেপ্তার

শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

বগুড়ার শাজাহানপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগ অর্থবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আকাশ এর পরিত্যক্ত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আগুনে ওই বাড়িতে মজুত করা আলু, পেঁয়াজ, ধানবীজ সহ কিছু পুরোনো আসবাবপত্র পুড়ে গেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়ড়াদীঘি গ্রামে এই ঘটনা ঘটে।

শাজাহানপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, ওই বাড়িতে বিদ্যুতের কোনো সংযোগ নেই। পরিত্যক্ত মাটির বাড়িতে আলুসহ বিভিন্ন ফসল মজুত ছিল। তিনি বলেন, ভোর ৪টা ১৩ মিনিটে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

আমিনুল ইসলাম আকাশ মোবাইল ফোনে বলেন, রাজনৈতিক শত্রুতা থেকে আমার পরিত্যক্ত বাড়িতে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। আগুনে বিভিন্ন ফসল ও আমার দোকানের কিছু পুরনো আসবাব পুড়ে গেছে। এতে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আশিক ইকবাল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগুন কীভাবে লেগেছে, তদন্ত শেষে বলা যাবে। এই ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

Update Time : ০৫:৩৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬