Dhaka ১০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিশ্বকাপে গোলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার করল ব্রাজিল মেসিকে নিয়ে বিতর্ক তুঙ্গে! কেন লাল কার্ড নয়? ফিফার কাছে নালিশ আলজেরিয়ার নেইমার ফিরছেন, রাফিনিয়ার চোট নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল হাইতিকে হারিয়ে স্বস্তির জয় ব্রাজিলের, তবে কাটেনি মাঝমাঠের দুশ্চিন্তা চিলমারীতে ব্রিজে ওঠার সংযোগ সড়কের বেহাল দশা ভোগান্তিতে ৫০হাজার মানুষ অতিবৃষ্টিতে সুন্দরগঞ্জ-মাওলানা ভাসানী সেতু সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন: চরম ভোগান্তিতে হাজারো মানুষ গাইবান্ধায় দীঘিতে গোসলে নেমে তিন বন্ধুর তর্ক, এক কিশোরকে চুবিয়ে হত্যার অভিযোগ জিইউকের ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: আনন্দলোক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ জিইউকের ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: আনন্দলোক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ গাইবান্ধায় সামাজিক সংগঠন ‘হৃদয়ে চরাঞ্চল’-এর সূচনা সভা অনুষ্ঠিত

সয়াবিনের দাম বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ১২৫ Time View

স্টাফ রিপোর্টঃ সয়াবিনের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির পায়তারা বন্ধ, বিদ্যুতের লোডশেডিং বন্ধের দাবিতে ও সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা।
শনিবার (১৯ এপ্রিল) বেলা ১২টায় ১নং রেল গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানেই শেষ হয়। বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা সমন্বয়ক ও কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল এর সভাপতিত্বে বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মন, বাসদ জেলা সদস্য সচিব সুকুমার মোদক, সিপিবি’র জেলা সহকারি সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী, বাসদ মার্কসবাদী জেলা নেতা এ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, বাসদ জেলা নেতা আফরুজা বেগম, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা নেতা আব্দুল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি’র সম্পাদকমন্ডলীর সদস্য মিতা হাসান, ছাদেকুল ইসলাম মাস্টার প্রমুখ।
বক্তারা বলেন, যেসময় সাধারণ মানুষের আয় কমেছে সেই সময় সয়াবিনের দাম লিটারে ১৪টাকা বৃদ্ধির সিদ্ধান্ত জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করবে। সেই সাথে শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধিতে পণ্যমূল্য বাড়বে যা জনগণের উপরই পড়বে। বর্তমান অন্তর্বর্তী সরকার বিদ্যুতের দাম বৃদ্ধির পায়তারা করছে। পেঁয়াজের দাম ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। তারা নিত্যপণ্যের উপর যখন তখন ভ্যাট আরোপেরও সমালোচনা করেন এবং অবিলম্বে সয়াবিনের বর্ধিত মূল্য প্রত্যাহার করার দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

বিশ্বকাপে গোলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার করল ব্রাজিল

সয়াবিনের দাম বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ

Update Time : ০৭:৩৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫