Dhaka ০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার অবৈধভাবে রাসায়নিক সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা আমেরিকায় গ্রিন কার্ডের নিয়মে বড় পরিবর্তন: চাকরি থাকলেও যাচাই হবে সামগ্রিক আর্থিক অবস্থা গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য

সাংবাদিক মাহমুদুল গণি রিজনের ৫ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৯৮ Time View

প্রতিনিধি গাইবান্ধা:

প্রগতিশীল সামাজিক-সাংস্কৃতিক সংগঠক, রাজনীতিক ও সাংবাদিক মাহমুদুল গণি রিজনের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) গাইবান্ধা জেলা সিপিবি কার্যালয়ে বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

দুপুরে প্রয়াত এই সাংবাদিকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, সাবেক জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, লেখক-গবেষক রূপম রশীদ, জেলা সিপিবির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সম্পাদকমণ্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা ও রেবতী মোহন বর্মন। এছাড়া বাংলাদেশ প্রগতি লেখক সংঘের জেলা সভাপতি দেবাশীষ দাশ দেবু, সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক শিরিন আকতার, সহ-সভাপতি সুপ্রিয়া ঘোষ, সম্পাদকমণ্ডলীর সদস্য মিতা হাসান, মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি মৈত্রেয় হাসান জয়িতা, আবির খান, সুজন মাহমুদ প্রমুখ শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, মাহমুদুল গণি রিজন ‘দৈনিক সংবাদ’-এ সাংবাদিকতার পাশাপাশি উদীচী ও প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ২০২১ সালের এই দিনে (২৭ এপ্রিল) তিনি মৃত্যুবরণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার

সাংবাদিক মাহমুদুল গণি রিজনের ৫ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

Update Time : ০৩:৪৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬