
সাঘাটা প্রতিনিধি:
দীর্ঘ আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং দুঃসময়ে বলিষ্ঠ নেতৃত্বের কারণে গাইবান্ধার সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় উঠে এসেছেন বোনারপাড়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এ. কে. এম. সোহেল রানা।
স্থানীয় নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, ছাত্র রাজনীতিতে এ. কে. এম. সোহেল রানা একজন পরীক্ষিত ও সক্রিয় সংগঠক হিসেবে পরিচিত। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে তিনি দলীয় কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিশেষ করে বিগত ফ্যাসিবাদ ও স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে হরতাল, অবরোধ ও মশাল মিছিলে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে তাকে হামলা-মামলা, কারা নির্যাতন ও নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। আন্দোলন করতে গিয়ে তাঁর শিক্ষাজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি দীর্ঘদিন আত্মগোপনেও থাকতে হয়েছে।
তৃণমূল নেতাকর্মীদের ভাষ্য, ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে থেকে সোহেল রানা তৃণমূল পর্যায়ে ছাত্রদলকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছেন। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রতিটি স্তরে সংগঠনের ভিত্তি মজবুত করতে এবং দুঃসময়ে কর্মীদের পাশে দাঁড়াতে তিনি সর্বদা সচেষ্ট ছিলেন।
সাঘাটা উপজেলা ছাত্রদলের তৃণমূল কর্মীদের অভিমত, সংগঠনকে আরও গতিশীল ও শৃঙ্খলিত করতে সোহেল রানার বিকল্প নেই। দুঃসময়ের এই পরীক্ষিত কর্মীবান্ধব নেতাকেই সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দেখতে চান তৃণমূলের একটি বড় অংশ।

Reporter Name 
























