Dhaka ১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত নিরাপদ নওগাঁ গঠনে শিক্ষার্থীদের সাথে র‍্যাবের মতবিনিময় সভা অভিভাবকের উদাসীনতাই তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য দায়ী? এবার সয়াবিন তেলে মিলল বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক

সাদুল্যাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান বিপ্লব গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৭:১৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ১৩৯ Time View

স্টাফ রিপোর্টঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লবকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সোয়া ৯টার দিকে সাদুল্যাপুর উপজেলা শহরের কাঁচা বাজারের আড়তের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বিপ্লব সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ স¤পাদক। তিনি উপজেলার বনগ্রাম ইউনিয়নের সাদুল্যাপুর গ্রামের মৃত ফরহাদ হোসেন খানের ছেলে।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, তারাবির নামাজের পর সদর ও সাদুল্যাপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সাহারিয়া খান বিপ্লবকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে গাইবান্ধা সদর থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয় ভাংচুর-আগুনের ঘটনায় জড়িতের অভিযোগ রয়েছে।
এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জানান, গ্রেফতারের পর থানা হেফাজতে বিপ্লবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত বছরের ২৬ আগস্ট জেলা বিএনপির কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সদর থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

সাদুল্যাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান বিপ্লব গ্রেফতার

Update Time : ০৭:১৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫