Dhaka ০২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

সুন্দরগঞ্জে দাদন ব্যবসায়ীর হুমকিতে নিরাপত্তাহীনতায় পরিবার ঃ থানায় অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৮:৪০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৯৮ Time View

স্টাফ রিপোর্টঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে দাদন ব্যবসায়ীর হুমকির মুখে আতঙ্কে দিন কাটাচ্ছেন এক পরিবার। পাওনা টাকার অজুহাতে মোকলেছার রহমানের (৫৯) মোটরসাইকেল আটক করে টাকা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে কয়েকজন দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে।
ভুক্তভোগী মোকলেছার রহমান উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের মৃত বাবর উদ্দিন ব্যাপারীর ছেলে। তিনি পেশায় সমাজসেবা অফিসের নৈশ প্রহরী। চাকুরির কারণে পরিবার নিয়ে তিনি গাইবান্ধায় থাকেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোকলেছার রহমানের ছেলে ছাইদ হাসান (২৬) প্রায় ১০/১২ দিন ধরে নিখোঁজ। এরই মধ্যে ২১ জানুয়ারি রাত ৯টার দিকে মোকলেছার রহমান ও তার স্ত্রী সালেহা বেগম মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের ফারুকের মোড়ে একদল ব্যক্তি তাদের গতিরোধ করে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, স্থানীয় দাদন ব্যবসায়ী মিজানুর রহমান (৩৫), মুর্শিদ আলম (৪০), মোনারুল ইসলামসহ (৩০) আরও ৭/৮ জন অজ্ঞাত ব্যক্তি তাদেরকে থামিয়ে ৭০ হাজার টাকা দাবি করেন। তারা জানান, মোকলেছার রহমানের নিখোঁজ হওয়া ছেলে ছাইদ হাসানের কাছে তাদের টাকা পাওনা রয়েছে। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা জোরপূর্বক মোকলেছুর রহমানের মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হলেও অভিযুক্তরা এখনও টাকা দাবি করে যাচ্ছে।
ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে, তারা টাকা না পেলে মারধর করবে, প্রাণনাশ করবে এবং পুনরায় মোটরসাইকেল ছিনিয়ে নেবে। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে, পাশাপাশি আতঙ্কের কারণে মোকলেছার রহমানের চাকরিতেও সমস্যা হচ্ছে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

সুন্দরগঞ্জে দাদন ব্যবসায়ীর হুমকিতে নিরাপত্তাহীনতায় পরিবার ঃ থানায় অভিযোগ

Update Time : ০৮:৪০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫