Dhaka ০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলন: গোবিন্দগঞ্জে নিহত তৌফিকের দাফন সম্পন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা সুন্দরগঞ্জে জমি দখলে নিতে বিধবার কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের হোয়াটসঅ্যাপ হ্যাক: আর্থিক লেনদেন না করার অনুরোধ নওগাঁ কারা হেফাজতে বগুড়ার আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার সাঘাটায় ‘চর’ পাইলট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৪০ Time View

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে অপরাধের দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার উপজেলার তারাপুর ইউনিয়নের ‘ধরমর্ষের ছড়া’ জলমহলে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ।

অভিযানকালে আনুমানিক ১ হাজার ৩০০ মিটার দীর্ঘ ১৯টি চায়না দুয়ারী ও একটি কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় মৎস্য সুরক্ষা আইন অমান্য করায় অভিযুক্ত এক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মাধব রায়সহ সুন্দরগঞ্জ থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাধব রায় জানান, মা ইলিশ ও দেশীয় প্রজাতির মাছ রক্ষায় প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে যারা নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করবে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় তিনি স্থানীয় সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩

সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা

Update Time : ০৫:৪৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬