Dhaka ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা সুন্দরগঞ্জে জমি দখলে নিতে বিধবার কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের হোয়াটসঅ্যাপ হ্যাক: আর্থিক লেনদেন না করার অনুরোধ নওগাঁ কারা হেফাজতে বগুড়ার আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার সাঘাটায় ‘চর’ পাইলট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত বীরমুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও ‎দাফনে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন সুন্দরগঞ্জে ট্রাক-অটোভ্যান সংঘর্ষ: নিহত ২, আহত ১ ডোনাল্ড ট্রাম্পের প্রাসাদের কাছে বিমান বিব্ধস্ত, পাইলটসহ সকল আরোহীর মৃত্যু

হিরো আলমকে বেধড়ক মারধর

  • Reporter Name
  • Update Time : ০৪:৪১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
  • ১৪১৪ Time View

চলছে ঢাকা-১৭ আসনের উপনির্বাচন। দিনের শুরু থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এ সময়ে নানা অভিযোগ করেছেন তিনি। এবার একতারা প্রতীকের এই প্রার্থীকে মারধর করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে। নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকেরা তাকে মারধর করেছেন। হামলাকারীরা নৌকা মার্কার ব্যাজ পরে ছিলেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একদল লোক ধাওয়া করে মারধর করতে থাকে। এ সময় হিরো আলম দৌড়ে পালানোর চেষ্টা করছে।

এ বিষয়ে সাংবাদিকদের অভিযোগ করে হিরো আলম বলেন, সকাল থেকে অনেক ভোটকেন্দ্র পরিদর্শন করছি। বিকেল ৩টা পর বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে কিছু লোক আমার ওপর হামলা চালায়।

এর আগে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম অভিযোগ করেছিল তার এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। কেন ঢুকতে দেওয়া হয়নি সে বিষয়ে কথা বলেছেন রিটার্নিং কর্মকর্তা মো. মনির হোসেন। তিনি বলেন, হিরো আলম যথাযথ ফরম পূরণ করে এজেন্টদের কেন্দ্রে পাঠাননি। এ জন্য তার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা

হিরো আলমকে বেধড়ক মারধর

Update Time : ০৪:৪১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩