Dhaka ০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ দিনাজপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন রাণীনগরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন রেজু এমপি শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন, ভাই গুরুতর আহত সাঘাটায় পাঠাগার উদ্বোধন: ‘জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পাঠাগারের বিকল্প নেই’ বর্ণিল শোভাযাত্রা ও নানা আয়োজনে গাইবান্ধায় বর্ষবরণ কানাডার ফেডারেল এমপি নির্বাচিত হয়ে প্রথম বাংলাদেশির রেকর্ড প্রাথমিক বৃত্তি পরীক্ষা আজ, শিক্ষার্থীদের মানতে হবে  ১০ নির্দেশনা সাপাহারে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মৌলভীবাজারে হবু স্ত্রীর সাথে প্রতারণা, হবু স্বামীকে পর্নোগ্ৰাফি মামলায় গ্রেপ্তার

১০ দিনে ২০০ কোটি ছাড়িয়ে ছবিটি

  • Reporter Name
  • Update Time : ০৩:০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
  • ৫০৪ Time View

গত ২৮ জুলাই ভারতের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে একযোগে মুক্তি পায় করন জোহর নির্মিত এই সিনেমা। প্রথম দিন থেকেই এর বক্স অফিস কালেকশন সন্তোষজনক। দ্বিতীয় উইকেন্ড শেষে শুধু ভারতেই ছবিটি সেঞ্চুরি হাঁকিয়েছে।

রবিবার (৬ আগস্ট) ভারত থেকে ছবিটির কালেকশন হয় ১৩ কোটি ৫০ লাখ রুপি। সেই সুবাদে লোকাল বাজারে এর কালেকশন দাঁড়ায় ১০৫ কোটি ৮ লাখ রুপিতে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে এর টিকিট বিক্রি ছাড়িয়েছে ১৫ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় ১২৪ কোটি রুপির বেশি। অর্থাৎ ভারতের চেয়ে বিদেশেই বেশি আয় করছে ছবিটি। ধারণা করা হচ্ছে, বিশ্বব্যাপী টিকিট বিক্রিতে এটি ৩০০ কোটির ক্লাবেও ঢুকে পড়তে পারে।

আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি কালেকশন এসেছে উত্তর আমেরিকা থেকে। ১০ দিনে নর্থ আমেরিকার বক্স অফিসে ছবিটির টিকিট বিক্রি হয়েছে ৪৭ লাখ ২০ হাজার ডলারের। দ্বিতীয় সর্বোচ্চ কালেকশন মধ্যপ্রাচ্যে; ২২ লাখ ৮০ হাজার ডলার।

প্রেম ও পারিবারিক গল্পে নির্মিত হয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। এছাড়াও আছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চন, টোটা রায় চৌধুরী, চূর্ণী গাঙ্গুলি প্রমুখ। ১৮০ কোটি রুপি বাজেটের ছবিটি মুক্তির আগেই লগ্নির সিংহভাগ তুলে নিয়েছে বিভিন্ন স্বত্ব বিক্রির মাধ্যমে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

১০ দিনে ২০০ কোটি ছাড়িয়ে ছবিটি

Update Time : ০৩:০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩