Dhaka ০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় সামাজিক সংগঠন ‘হৃদয়ে চরাঞ্চল’-এর সূচনা সভা অনুষ্ঠিত পলাশবাড়িতে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রের মহড়া, এলাকায় থমথমে অবস্থা অবশেষে সত্যি হলো গুঞ্জন, শাকিবের সেই নীতিই মেনেছিলেন বুবলী বিশ্বকাপ ফুটবল সরাসরি দেখাবে বিটিভি বিশেষ অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২ পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু 

অবশেষে সত্যি হলো গুঞ্জন, শাকিবের সেই নীতিই মেনেছিলেন বুবলী

  • Reporter Name
  • Update Time : ১২:৫৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ১২৫ Time View

বিনোদন ডেস্ক:

দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন, নানা জল্পনা আর সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার অবসান ঘটিয়ে অবশেষে কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশ করলেন চিত্রনায়িকা শবনম বুবলী। আর এই আনুষ্ঠানিক ঘোষণার পর নতুন করে আলোচনায় এসেছে তাঁর একটি পুরোনো মন্তব্য—‘সব প্রশ্নের উত্তর দিতে নেই।’ বুবলী জানিয়েছিলেন, এই নীতিটি তিনি শিখেছিলেন চিত্রনায়ক শাকিব খানের কাছ থেকে। আর সে কারণেই হয়তো সন্তান জন্ম নেওয়ার আগে পর্যন্ত বিষয়টি নিয়ে চলা তুমুল গুঞ্জনের মাঝেও নিজেকে পুরোপুরি নীরব রেখেছিলেন তিনি।

গত শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বুবলী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যাঁরা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

ফেসবুক পোস্টের সঙ্গে একটি ফটোকার্ডও প্রকাশ করেন এই অভিনেত্রী। সেখানে উল্লেখ করা হয়, গত ১১ মে তাঁদের কন্যাসন্তানের জন্ম হয়েছে এবং নাম রাখা হয়েছে শারলিন খান। পোস্টে সন্তানের বাবা হিসেবে শাকিব খানকেও ট্যাগ করেন বুবলী।

খবরটি প্রকাশ্যে আসার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। সাধারণ দর্শক ও ভক্তদের কাছে বিষয়টি হঠাৎ করে আসার মতো হলেও, গত কয়েক মাস ধরে বিনোদন অঙ্গনে বুবলীকে ঘিরে এই গুঞ্জনটি বেশ জোরালো ছিল। অবশেষে সব ধোঁয়াশা কাটিয়ে নিজেই সুখবরটি ভক্তদের সাথে ভাগ করে নিলেন এই নায়িকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় সামাজিক সংগঠন ‘হৃদয়ে চরাঞ্চল’-এর সূচনা সভা অনুষ্ঠিত

অবশেষে সত্যি হলো গুঞ্জন, শাকিবের সেই নীতিই মেনেছিলেন বুবলী

Update Time : ১২:৫৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬