Dhaka ০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য যুক্তরাজ্য সফরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান দৃষ্টিহীন শাকিলের স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি ঠাকুরগাঁওয়ে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক খলিলুর সদস্য সচিব বদিউজ্জামান স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

আত্রাইয়ে আবারো গোয়াল ঘর থেকে ৮টি গরু চুরি

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ১৭১ Time View

রাণীনগর(নওগাঁ) সংবাদদাতাঃ নওগাঁর আত্রইয়ে চুরি যেনো নিত্য দিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এবার গোয়াল থেকে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার নৈদীঘি পূর্বপাড়া থেকে চুরির এ ঘটনা ঘটে। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এর আগে উপজেলায় আরো ৩৫টি গবাদিপশু চুরি এবং ১৫ভরি স্বর্ণের,৩০০ভরি চান্দির গহনাসহ নগদ দুই লক্ষ টাকা ছিন্তাইয়ের ঘটনা ঘটে। এসব ঘটনায় মামলা কিম্বা অভিযোগ দিলেও মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। ফলে দিন দিন চুরির ঘটনা বেড়েই চলেছে।
গরুর মালিক খোরশেদ আলমের ছেলে মাসুম হোসেন জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে পরি। ভোরে ঘুম থেকে জেগে গোয়াল ঘরে গিয়ে দেখি চোরেরা সবগুলো গরু চুরি করে নিয়ে গেছে। এঘটনায় শুক্রবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযোগের প্রেক্ষিতে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
উল্লেখ্য,গত ২৪ ফেব্রুয়ারী নওগাঁর আত্রাই উপজেলার দাড়িয়াগাঁর্থী গ্রামের স্বর্ণকার নান্টু কুমার প্রামানিক আহসানগঞ্জ বাজারে অবস্থিত নিজ ব্যবসা প্রতিষ্ঠান রিংকু জুয়েলার্স থেকে সন্ধায় মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিলেন। পথি মধ্যে মালাধর ব্রীজের নিকট পৌছলে ছিনতাইকারীরা পথরোধ করে মারধর করে ১৫ভরি স্বর্ণের এবং ৩০০ভরি চান্দির গহনা এবং নগদ দুই লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে দেখতে পেয়ে স্থানীয়রা নান্টুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।এছাড়া ৯সেপ্টেম্বর উপজেলার থাঐপাড়া গ্রামের জাকির হোসেন,সাইদুর রহমান ও রাজা হোসেনের মোট ৭টি গরু এবং ২টি ছাগল,২৩সেপ্টেম্বর দিঘীরপার গ্রামের নিজামউদ্দীন হাজির খামার থেকে ৮টি গরু,১২অক্টোবর চকবিষ্টপুর গ্রামের মইতুল সরকারের ৪টি গরু,২৫অক্টোবর ভোঁপাড়া গ্রামের ছামছুর রহমানের ২টি গরু, ২ডিসেম্বর বলরামচক গ্রামের মোজাফ্ফর হোসেনের ৪টি গরু, ২১জানুয়ারী বাঁকা গ্রামের মিঠু হোসেনের ৫টি গরু,৫ফেব্রুয়ারী কচুয়া গ্রামের শহিদুল ইসলামের ৩টি গরু চুরির ঘটনা ঘটে।তবে এসব চুরি বা ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ করেও কোন মালামাল উদ্ধার কিম্বা কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
স্বর্ণকার নান্টু কুমারের স্ত্রী পপি রাণী জানান, মারধর করে এতোগুলো স্বর্ণ-চান্দির গহনা এবং নগদ টাকা লুটকরে নিয়ে গেলো অথচ ঘটনার কয়েকদিন পার হয়ে যাচ্ছে এখনো পুলিশ এগুলো উদ্ধার করতে পারেনি।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দীন জানান, গরু চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিধর্শণ করা হয়েছে। গরু উদ্ধার সহ জরিতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া ১৫ভরি স্বর্ণের এবং ৩০০ভরি চান্দির গহনাসহ নগদ দুই লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে সবগুলো চুরি ছিনতাইয়ের বিষয়গুলো তদন্ত চলছে এবং জরিতদের গ্রেফতারপূর্বক মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ

আত্রাইয়ে আবারো গোয়াল ঘর থেকে ৮টি গরু চুরি

Update Time : ০৯:৫৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫