Dhaka ০২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

আত্রাইয়ে ধর্ষণ চেষ্টা মামলার আসামীসহ ৫জন গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ১৩৯ Time View

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতাঃ নওগাঁর আত্রাইয়ে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় মাদ্রাসা সুপারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। এছাড়া একই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওবাইদুল করিম জানান,শুক্রবার রাতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে একটি মাদ্রাসায় গভীর রাতে ওই মাদ্রাসার জনৈক শিক্ষার্থী (১২)কে ধর্ষনের চেষ্টা করে মাদ্রাসার সুপার নুরনবী(৪৫)। এঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে শনিবার দুপুরে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে থানাপুলিশ সন্ধায় অভিযান চালিয়ে মাদ্রাসা সুপার নুরনবীকে গ্রেফতার করে। গ্রেফতার নুরনবী আত্রাই উপজেলার বাঁকা গ্রামের মীর আকবর আলীর ছেলে।
এছাড়া একই রাতে উপজেলার পতিসর গ্রামে অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী ওই গ্রামের জতেন বাঁশ ফোর স্ত্রী পার্বতি বাঁশ ফোর,জতেনের মেয়ে মাধবী বাঁশ ফোর ও ছেলে রাজন বাঁশ ফোরকে গ্রেফতার করা হয়েছে। একই রাতে উপজেলার মহনঘোষ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রুবেল প্রামানিককে আদালতের পরোয়ানা অনুযায়ী গ্রেফতার করা হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান,গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

আত্রাইয়ে ধর্ষণ চেষ্টা মামলার আসামীসহ ৫জন গ্রেফতার

Update Time : ০৭:৪৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫