
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর গভারনেস এন্ড রাইট ইনিশিয়েটিভস ইন কমিউনিটিস (নাগরিক) প্রকল্পের আওতায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ পালিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বোনাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এম্বাসি অব সুইজারল্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ইউরোপীয় ইউনিয়ন ও মানুষের জন্য ফাউন্ডেশন এমজেএফ এর সহযোগিতায় আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও উন্নয়ন সহযোগী সংস্থা বোনারপাড়ার আয়োজনে এক র্যালী বের করা হয়।
র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উন্নয়ন সহযোগী সংস্থা বোনারপাড়ার নির্বাহী প্রধান সারমিন সুলতানা, বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি প্রধান শিক্ষক মাছুদার রহমান, সহকারি অধ্যাপক মোছা: রফিকা বেগম, সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ।

Reporter Name 


















