
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় কলেজ ভিত্তিক আনসার ও ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল, শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বোনারপাড়া সরকারি কলেজে ২০২৬-২৭ অর্থবছরের কলেজভিত্তিক আনসার ও ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে সাঘাটা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন বোনারপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ বিদ্যুৎ চন্দ্র সিংহ, সাঘাটা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামিমা নাসরিন, প্রশিক্ষক চন্দন কুমার মন্ডল, প্রশিক্ষিকা মোছা. রনি আক্তার প্রমূখ।

Reporter Name 


















