Dhaka ০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

গাইবান্ধায় আজ ৪টি ইউনিয়নে নির্বাচন

  • Reporter Name
  • Update Time : ০৭:৪১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
  • ২৯৬ Time View

গাইবান্ধা প্রতিনিধি
আজ ১৭ জুলাই সোমবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর, গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ও নাকাই এবং সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত ও সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে চন্ডিপুর ইউনিয়নে সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থীসহ ১০ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৫৬৪ জন। সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময়ের ১৮ মাস পর এই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়া গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চেয়ারম্যানের মৃত্যুজনিত কারণে ওই পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থীসহ মোট ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে মোট ভোটার ভোটার ৩০ হাজার ৫৯৫ জন। ওই উপজেলার নাকাই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৮৪০ জন। অপরদিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ৩ নম্বর সংরক্ষিত মহিলা সদস্য পদে উপ-নির্বাচনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ১৪ হাজার ৫৪ জন। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে একটানা ওইসব ইউনিয়নে ভোট গ্রহণ চলবে।
এই নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপুর্ণ করতে পুলিশ, র‌্যাব আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্ব রয়েছে। এ ছাড়াও ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমান টহলদল তাদের দায়িত্ব পালন করবেন বলে জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

গাইবান্ধায় আজ ৪টি ইউনিয়নে নির্বাচন

Update Time : ০৭:৪১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩