Dhaka ০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০ গাইবান্ধায় সংঘাত সংবেদনশীলতা ও দ্বন্দ্ব নিরসনে চার দিনের কর্মশালা শুরু ঢাকা-রংপুর লংমার্চ: পলাশবাড়ীর পথসভা সফল করতে গাইবান্ধায় প্রস্তুতি সভা বাণিজ্য মেলাকে ঘিরে এনসিপির প্রস্তাবকে আমলে নিচ্ছে গাইবান্ধা চেম্বার অব কমার্স জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মত বিনিময় উত্তরসংযোগ: নদীর দুই পাড় আর একটি অপেক্ষার গল্প গাইবান্ধায় মশাবাহিত রোগ প্রতিরোধ কমিটির সমন্বয় সভা গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও মেয়ে আহত ১০ মাস বিচারকহীন সাদুল্লাপুর সহকারী জজ আদালত, ঝুলে আছে প্রায় ৪ হাজার মামলা ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন

গাইবান্ধায় সংঘাত সংবেদনশীলতা ও দ্বন্দ্ব নিরসনে চার দিনের কর্মশালা শুরু

  • Reporter Name
  • Update Time : ০৬:১৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৮ Time View

প্রতিনিধি গাইবান্ধা:

বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সংঘাত নিরসনে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে ‘কনফ্লিক্ট সেনসিটিভিটি অ্যান্ড কনফ্লিক্ট ট্রান্সফরমেশন’ (দ্বন্দ্ব সংবেদনশীলতা ও দ্বন্দ্ব রূপান্তর) শীর্ষক চার দিনব্যাপী এক রিফ্রেশার কর্মশালা শুরু হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধার গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) ট্রেনিং সেন্টারে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব)-এর আয়োজনে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ব্রট ফুর ডি ভেল্ট’-এর সহযোগিতায় কর্মশালাটি বাস্তবায়িত হচ্ছে। এতে রিসোর্স ও ফ্যাসিলিটেশন সহায়তা দিচ্ছে ‘মালেয়া ফাউন্ডেশন’।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডাবের পরিচালক (কর্মসূচি) কাউসার আলম কনক, রংপুর বিভাগীয় সমন্বয়কারী আনিছুর রহমান, কর্মসূচি সমন্বয়কারী তাহমিনা বাশার নাজনীন, এডাব গাইবান্ধা জেলা কমিটির সহ-সভাপতি ও উন্নয়ন সহযোগী সংস্থার নির্বাহী পরিচালক শারমিন সুলতানা, সদস্যসচিব ও কমিউনিটি ম্যানেজমেন্ট সেন্টারের (সিএমসি) নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম, লালমনিরহাটের মানসিকা সংস্থার নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান, মালেয়া ফাউন্ডেশনের সমন্বয়কারী দীপোজ্জ্বল ও উত্তরা ত্রিপুরা এবং গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) সমন্বয়কারী আফতাব হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, টেকসই উন্নয়ন ও মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্থানীয় প্রেক্ষাপট, সম্ভাব্য সংকট ও সংঘাতের উৎসগুলো সঠিকভাবে চিহ্নিত করা অত্যন্ত জরুরি। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নকালে উদ্ভূত যেকোনো সংঘাত বা মতবিরোধকে ইতিবাচক রূপান্তরের মাধ্যমে সমাধান করতে পারলে তা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

১৩ সেপ্টেম্বর শুরু হওয়া এ আবাসিক প্রশিক্ষণ কর্মশালাটি আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এতে উত্তরাঞ্চলের বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও মাঠপর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

গাইবান্ধায় সংঘাত সংবেদনশীলতা ও দ্বন্দ্ব নিরসনে চার দিনের কর্মশালা শুরু

Update Time : ০৬:১৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬