
প্রতিনিধি গাইবান্ধা:
এসএসসি ও সমমানের পরীক্ষা গাইবান্ধায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রথম দিনের বাংলা পরীক্ষায় গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. লোকমান হোসেন, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাব্বির আহমেদ, কেন্দ্র সচিব অধ্যক্ষ সাইফুল ইসলাম, সহকারি সচিব শরীফ মো. আবু ইউসুফ।
উল্লেখ্য, এবছর গাইবান্ধা জেলায় মোট ৬৮ কেন্দ্রে ৩৪ হাজার ৫শত ২৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৪২টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২৬ হাজার ২১জন, এসএসসি (ভোক) ও দাখিল (ভোক) ১৫ টি কেন্দ্র থেকে ২৫ শত ৯৮ জন এবং দাখিল পরীক্ষায় ১১টি কেন্দ্র থেকে ৫ হাজার ৯০৮ জন।
এসএসসিতে গাইবান্ধা সদর উপজেলার মোট ৭টি কেন্দ্র থেকে ৪ হাজার ৭১৭ জন, সুন্দরগঞ্জ উপজেলার ৮টি কেন্দ্র থেকে ৪ হাজার ৬৮৭ জন, সাদুল্যাপুর উপজেলার ৫টি কেন্দ্র থেকে ২ হাজার ৬০২ জন, গোবিন্দগঞ্জ উপজেলার ৯টি কেন্দ্র থেকে ৬ হাজার ৫৮০ জন, সাঘাটা উপজেলার ৫টি কেন্দ্রে ৩ হাজার ৪৯৫ জন, পলাশবাড়ী উপজেলার ৫টি কেন্দ্রে ৩ হাজার ১৮ জন ও ফুলছড়ি উপজেলার মোট ৩টি কেন্দ্রে ১ হাজার ২২ জন পরীক্ষায় অংশ নিয়েছে বলে গাইবান্ধা জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়।
এছাড়া দাখিল পরীক্ষার ১১টি কেন্দ্রে ৫ হাজার ৯০৮ জন, এসএসসি (ভোক) ও দাখিল (ভোক) ১৫টি কেন্দ্রে মোট ২ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

Reporter Name 

























