Dhaka ০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

কুলাউড়ায় পরীক্ষা চলাকালে ধ্বসে পড়ল ছাদ, রক্ষা পেল শিক্ষার্থীরা

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৬৪ Time View

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন একটি জরাজীর্ণ ভবনের ছাদের পলেস্তারা ও অংশবিশেষ ধসে পড়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের একটি কক্ষে শিক্ষার্থীরা যখন একটি মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে হঠাৎ বিকট শব্দে ছাদের একাংশ ভেঙে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, ছাদটি সরাসরি শিক্ষার্থীদের বসার জায়গার আশেপাশে পড়লেও অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি বা গুরুতর আঘাত থেকে রক্ষা পেয়েছে তারা।

ঘটনার পরপরই পুরো বিদ্যালয় প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে ওই কক্ষের পরীক্ষা কার্যক্রম স্থগিত করা হয়।

দীর্ঘদিন ধরে ভবনটি নাজুক ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই সেখানে পাঠদান ও পরীক্ষা চালিয়ে আসছিল কর্তৃপক্ষ।

এই ঘটনার পর অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অনতিবিলম্বে পুরাতন ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণের জন্য অনুরোধ জানান।

এদিকে এ বিদ্যালয়টিতে এবারের এসএসসি পরীক্ষার সেন্টার হওয়াতে চরম আতঙ্ক বিরাজ করছে অবিভাবক মহলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

কুলাউড়ায় পরীক্ষা চলাকালে ধ্বসে পড়ল ছাদ, রক্ষা পেল শিক্ষার্থীরা

Update Time : ০৩:৫৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬