Dhaka ০২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জ্বালানি তেলের দাম বৃদ্ধি: পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের দামে নতুন চাপের আশঙ্কা ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা অনিশ্চয়তার অবসান: নওগাঁয় এমপি ধলুর অর্থায়নে পাকা ঘর পেল দুই অসহায় পরিবার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলাওয়ারের মনোনয়ন সংগ্রহ মেধা ও স্বপ্নের পাশে গাইবান্ধায় শিক্ষাবৃত্তি ও কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার কথা জানালেন উপহাইকমিশনার গাইবান্ধায় ৩১ হাজার টাকায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেফতার ৪ মেসির শেষ ম্যাচ নিয়ে কী বললেন দি মারিয়া? ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিএনপির সাংগঠনিক সভা  জ্বালানি তেলের দামে বড় ধাক্কা, লিটারে বাড়ল ২০ টাকা

গাইবান্ধার মার্চ মাসের ‘সেরা সার্জেন্ট’ নির্বাচিত জাহাঙ্গীর

  • Reporter Name
  • Update Time : ০২:৫৫:২০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ১১১ Time View
 প্রতিনিধি ​গাইবান্ধা:
পেশাগত দায়িত্ব পালন, ট্রাফিক আইন শৃঙ্খলা রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় গাইবান্ধা জেলা পুলিশের ট্রাফিক বিভাগে মার্চ ২০২৬ মাসের ‘সেরা সার্জেন্ট’ নির্বাচিত হয়েছেন সার্জেন্ট জাহাঙ্গীর। তার এই কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
​গত ১৯-০৪-২৬ইং তারিখ জেলা পুলিশ লাইন্সের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সার্জেন্ট জাহাঙ্গীরের হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন গাইবান্ধার পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন । অনুষ্ঠানে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন)সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
​পুরস্কার প্রদানকালে পুলিশ সুপার বলেন, “এই স্বীকৃতি শুধুমাত্র একটি পুরস্কার নয়, বরং এটি প্রতিটি ভালো কাজের জন্য অনুপ্রেরণা। এটি অন্যদেরও জনসেবায় এবং অর্পিত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।” ​সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় সার্জেন্ট জাহাঙ্গীর বলেন, “এই অর্জন আমার একার নয়, এটি পুরো ট্রাফিক বিভাগের টিমের অর্জন। এই পুরস্কার আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে অনুপ্রেরণা জোগাবে।” ​উল্লেখ্য যে, গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে প্রতি মাসেই কাজের গুণগত মান ও কর্মতৎপরতার ওপর ভিত্তি করে বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের এমন বিশেষ সম্মাননা প্রদান করা হয়ে থাকে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জ্বালানি তেলের দাম বৃদ্ধি: পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের দামে নতুন চাপের আশঙ্কা

গাইবান্ধার মার্চ মাসের ‘সেরা সার্জেন্ট’ নির্বাচিত জাহাঙ্গীর

Update Time : ০২:৫৫:২০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬