Dhaka ০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জ্বালানি তেলের দাম বৃদ্ধি: পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের দামে নতুন চাপের আশঙ্কা ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা অনিশ্চয়তার অবসান: নওগাঁয় এমপি ধলুর অর্থায়নে পাকা ঘর পেল দুই অসহায় পরিবার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলাওয়ারের মনোনয়ন সংগ্রহ মেধা ও স্বপ্নের পাশে গাইবান্ধায় শিক্ষাবৃত্তি ও কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার কথা জানালেন উপহাইকমিশনার গাইবান্ধায় ৩১ হাজার টাকায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেফতার ৪ মেসির শেষ ম্যাচ নিয়ে কী বললেন দি মারিয়া? ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিএনপির সাংগঠনিক সভা  জ্বালানি তেলের দামে বড় ধাক্কা, লিটারে বাড়ল ২০ টাকা

গাইবান্ধা জেলা আইন-শৃৃঙ্খলা কমিটির সভায় গ্রামীণ জনপদে চুরি-ডাকাতি রোধে পুলিশি টহল জোরদারের আহ্বান

  • Reporter Name
  • Update Time : ১২:৫৫:২০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ১০৬ Time View

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় গ্রামীণ জনপদে চুরি-ডাকাতি রোথে টহল জোরদারের আহ্বান জানানো হয়েছে।

রোববার (১২ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ আহ্বান জানানো হয়।

​সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক ও  জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ​সভায় বক্তারা জেলার মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, ইভটিজিং প্রতিরোধ এবং নিত্যপ্রযোজনীয় পণ্যের বাজার মনিটরিংয়ের উপরও বিশেষ গুরুত্বারোপ করেন। বিশেষ করে গ্রামীণ জনপদে চুরি-ডাকাতি রোধে পুলিশি টহল জোরদার করার আহ্বান জানানো হয়।

​সভাপতির বক্তব্যে মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, “জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসন বদ্ধপরিকর। অপরাধ দমনে কোনো প্রকার আপস করা হবে না এবং জনস্বার্থে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

​সভায় স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পুলিশের প্রতিনিধি, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জ্বালানি তেলের দাম বৃদ্ধি: পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের দামে নতুন চাপের আশঙ্কা

গাইবান্ধা জেলা আইন-শৃৃঙ্খলা কমিটির সভায় গ্রামীণ জনপদে চুরি-ডাকাতি রোধে পুলিশি টহল জোরদারের আহ্বান

Update Time : ১২:৫৫:২০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬