Dhaka ১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লোকালয়ে শিয়ালের হানা, শিশু-নারীসহ আহত ৯ জন বিশ্বব্যাংক, সরকার ও ডব্লিউএফপির প্রতিনিধিদলের জিইউকে এর প্রকল্প পরিদর্শন গাইবান্ধায় স্ববল প্রকল্পের আওতায় ৫ হাজার ৭৬০টি গাছের চারা বিতরণ এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার সুন্দরগঞ্জে চার মিনিটে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক সুন্দরগঞ্জে ৪ মিনিটে ৩ ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক তরুণ ও প্রবীণ ওলামায়ে কেরামের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল ৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে চলছে চিকিৎসা, রোগীদের চরম ভোগান্তি

মহিমাগঞ্জে শিংজানি খাল খনন কাজের উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে বহু প্রতীক্ষিত শিংজানি খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এলাকার কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ এই প্রকল্পটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

এছাড়াও গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দিনসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা শিংজানি খালটি খননের ফলে এই অঞ্চলের কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হবেন। সংশ্লিষ্টরা জানান, খালটি খনন করা হলে একদিকে যেমন সেচ কাজের জন্য পানির প্রাপ্যতা নিশ্চিত হবে, অন্যদিকে বর্ষা মৌসুমে এলাকার জলাবদ্ধতা নিরসনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকের কল্যাণে এবং দেশের কৃষি উৎপাদন বাড়াতে পানিসম্পদ মন্ত্রণালয় দেশের বিভিন্ন স্থানে নদী ও খাল খননের কাজ করে যাচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এবং যথাযথ মান বজায় রেখে খাল খননের কাজ সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

লোকালয়ে শিয়ালের হানা, শিশু-নারীসহ আহত ৯ জন

মহিমাগঞ্জে শিংজানি খাল খনন কাজের উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

Update Time : ১২:০৩:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬