
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিচ্ছন্ন দেশ গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মাদ শামীম কায়ছার লিংকন।
শনিবার (১৪ মার্চ) সকালে বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত ‘পরিচ্ছন্ন দেশ গড়ার কর্মসূচি’র অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এর আওতায় গোবিন্দগঞ্জ পৌরসভার মাছবাজার, মুরগিবাজার ও মেকার পট্টিসহ বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, উপজেলা বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজু এবং পৌর বিএনপির নেতা মোকাদ্দাম হোসেন সজল, কাজী আশরাফুল আলম, তরিকুল ইসলাম চঞ্চল, আব্দুল আউয়াল ও রফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজল চাকী, যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী আলম ও তৌহিদুল ইসলাম, কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আল-আমিন রনি, সদস্য সচিব মনির হোসেন সরকার, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কৌশিক আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, জনসচেতনতা বৃদ্ধি ও এলাকা পরিষ্কার রাখার লক্ষ্যে এখন থেকে প্রতি শনিবার নিয়মিতভাবে এ কর্মসূচি পরিচালিত হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

ডেস্ক রিপোর্ট 














